করোনা আবহে কোথায় এবং কবে হতে পারে আইএসএল - The News Lion

করোনা আবহে কোথায় এবং কবে হতে পারে আইএসএল


দি নিউজ লায়ন;   করোনা আবহে এখনও পর্যন্ত যা খবর তাতে চলতি বছরের ১৯ নভেম্বর কিংবা তার আশেপাশের কোনও দিনে আইএসএল শুরু হতে পারে। ২০২২ সালের ২০ মার্চ বা তার আশেপাশের কোনও দিনে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। 


 সূত্রের খবর, আনু্ষ্ঠানিকভাবে কোনও ঘোষণা না হলে এফএসডিএলের তরফে ক্লাবগুলিকে জৈব সুরক্ষা বলয় তৈরির কথা বলা হয়েছে। কোনও অঘটন না ঘটলে ফের গোয়াতেই টুর্নামেন্টের আসর বসতে চলেছে বলে খবর। বুধবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আইএসএল খেলা সব ক্লাবের সিইও-দের সঙ্গে কথা বলেছে এফএসডিএল। সেখানেই গোয়াকে আইএসএল ২০২১-২২ মরসুমের ভেন্যু হিসেবে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে বলে খবর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.